ওড়িশার সরকারি হাসপাতালে ভুল ইনজেকশন! ৫ রোগীর মৃত্যু

0
105
ছবি সৌজন্যে : এক্স
ওড়িশার একটি সরকারি হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ায় মৃত্যু হয়েছে পাঁচ রোগীর। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কোরাপুটের সাহিদ লক্ষণ নায়েক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে দুই পুরুষ ও তিন মহিলার। তাঁদের পরিবারের অভিযোগ ভুল ইনজেকশন দেওয়াতেই রোগী মৃত্যু হয়েছে। তিনজনের মৃত্যু হয়েছে আইসিইউতে এবং বাকি দুই জন মারা গেছে সাধারণ ওয়ার্ডে। হাসপাতাল সুপার ডা. সুশান্ত কুমার সাহু বলেছেন, তাঁরা সব বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
যদিও তিনি ভুল ইনজেকশনের তত্ত্ব মানতে চাননি। তাঁর দাবি, মৃতরা আগে থেকেই জটিল অবস্থায় ভর্তি ছিলেন।