হলুদ গুঁড়ো সার্কুলার জারি হতেই বাঁকুড়ায় গ্রেফতার ২ মহিলা সহ ৫

0
113
ছবি সৌজন্যে : নিজস্ব
ঘরে ঘরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে তথ্য হাতানো হচ্ছে। তৃণমূলে সার্কুলার জারি হতেই এবার বাঁকুড়ায়  দুই মহিলা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছে কিছু কুচক্রী।
বাড়ি বাড়ি গিয়ে  তাঁদের নাম, ফোন নম্বর সহ বিভিন্ন তথ্য হাতিয়ে নিচ্ছে, এই মর্মে রবিবার সার্কুলার জারি করে দলীয় নেতাদের সতর্ক করে তৃণমূল। ঠিক তার পরেই বাঁকুড়ার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ এঁরা হরিয়ানার একটি সংস্থার কর্মী পরিচয়  দিয়ে ১৫ নম্বর ওযার্ডের বাড়ি বাড়ি ঘুরছিলেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে তাঁরা স্থানীয়দের আধার এবং ভোটার কার্ডের প্রতিলিপি ও অন্যান্য তথ্য সংগ্রহ করছিলেন। সন্দেহ হতেই বাঁকুড়া সদর থানায়  অভিযোগ জানানো হয়। পুলিশ গিয়ে  ৫ জনকে প্রথমে আটক, পরে গ্রেফতার করা হয় ।