গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk মণিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৫, বন্ধ স্কুলও 

    মণিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৫, বন্ধ স্কুলও 

    0
    148
    জঙ্গি দমন অভিযানের পর থেকেই মণিপুরের জিরিবাম জেলায় দু’গোষ্ঠীর গুলির লড়াইয়ে নিহত হয়েছেন অন্তত পাঁচ জন। এই পরিস্থিতিতে শনিবার থেকে সম্ভাব্য জঙ্গি ডেরার সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
    ধ্বংস করা হয়েছে জঙ্গিদের তিনটি বাঙ্কার। চলতি মাসেই কাংপোকপি এবং পশ্চিম ইম্ফলে জেলায় বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় নিহত হয়েছিল দু’জন। আহত হত সাত জন। ঘটনার পর থেকে উত্তেজনা বাড়ছে রাজ্যে। এই আবহে বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর এলাকার বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হওয়ার তৈরি হয়েছে বিতর্ক। কুকি সংগঠনগুলির অভিযোগ, পুলিশ এবং মেইতেই জঙ্গিরা সংগঠিত ভাবে এলাকা দখলের অভিযানে নেমেছে। যদিও অভিযোগ উড়িয়ে মণিপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিষ্ণুপুর জেলার মুয়ালসাং গ্রামে দু’টি এবং চুরাচাঁদপুরের লাইকা মুয়ালসাউ গ্রামে একটি বাঙ্কার ধ্বংস করা হয়েছে। সেগুলি কুকি জঙ্গিদের ডেরা বলেই দাবি পুলিশের। শনিবার রাজ্যের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পড়ুয়া এবং শিক্ষকদের নিরাপত্তার কথা ভেবেই বন্ধ রাখা হচ্ছে মণিপুরের সব সরকারি, বেসরকারি, কেন্দ্রীয় সরকারি স্কুল।