গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International নিউইয়র্কে বন্দুকবাজের গুলিতে নিহত ৫

    নিউইয়র্কে বন্দুকবাজের গুলিতে নিহত ৫

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটনের মিডটাউনে এক বন্দুকবাজের হামলায় পুলিশ সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে আততায়ীকেও চিহ্নিত করা গিয়েছে। তার নাম শেন তামুরা। ঘটনার পরপরই জানা গিয়েছে , লাস ভেগাসের বাসিন্দা ২৭ বছর বয়সি ওই যুবক পেশায় ব্যক্তিগত গোয়েন্দা ছিলেন। তার কাছ থেকে একটি বন্দুকের মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সও পাওয়া গিয়েছে।
    সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার স্থানীয় সময় সোমবার সন্ধ্যা বেলায় গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন এবং রকফেলার সেন্টার থেকে মাত্র কয়েকটি ব্লক দূরেই মিডটাউন ম্যানহানের জনবহুল এলাকায় একটি বহুতলের ভিরতের ঢুকে পড়েন বুলেটপ্রুফ জ্যাকেট পরা ওই বন্দুকবাজ। তার কাছে একটি এআর-স্টাইল রাইফেল ছিল। প্রথমেই বহুতলের নীচে লবিতে নিউ ইয়র্ক পুলিশের এক কর্মীকে দেখে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেন ওই যুবক। তারপর সোজা উঠে যান ৩৩ তলায়।
    সেখানে একটি অফিসে ঢুকে আরও কয়েক রাউন্ড গুলি চালিয়েছেন তিনি। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, বন্দুকবাজের হামলায় একজন পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে। ওই পুলিশ কর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ৩৪৫ পার্ক অ্যাভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিটের চারপাশ ঘিরে রাখা হয়েছে।