
অর্শদীপ সিং, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী বাঁহাতি পেসার, আগামী আইপিএলে প্রতি বলের জন্য পাবেন ৫ লাখ ৩৬ হাজার টাকা।এই অঙ্কটি ন্যূনতম, কারণ তার প্রতি বলের দাম সাড়ে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
সামনের আইপিএলে এমনই দামি সব বল করবেন অর্শদীপ সিং। ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই বাঁহাতি পেসার নিলামে যে দামে বিক্রি হয়েছেন, আর মাঠে তাঁর সম্ভাব্য যে ভূমিকা, সেটির যোগ-বিয়োগই বলে দিচ্ছে এমন হিসাব।সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে অর্শদীপকে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। শেষ ৬ সিজনে তিনি পাঞ্জাবেই খেলেছেন। ৬৫ ম্যাচে ওভারপ্রতি ৯.০২ রান খরচে নিয়েছেন ৭৬ উইকেট। এবারের নিলামের আগে তাঁকে ধরে রাখার সুযোগ ছিল পাঞ্জাবের। যেকোনো কারণেই হোক, সেটি পাঞ্জাব করেনি বা হয়নি। তবে নিলাম থেকে সেই অর্শদীপকে আবার দলে নিয়েছে পাঞ্জাব কিংস।নিলামে ২৫ বছর বয়সী অর্শদীপের জন্য ১৫ কোটি ৭৫ লাখ টাকা দাম হাঁকিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।
এ ধরনের পরিস্থিতিতে আগের দল চাইলে একটা দাম ধরে রেখে দিতে পারে। পাঞ্জাব সেটিই করেছে ১৮ কোটি টাকা দাম উঠিয়ে। মেগা নিলাম শেষে দেখা যায়, এবারের অর্শদীপ চতুর্থ সর্বোচ্চ দাম পাওয়া খেলোয়াড়, পেসারদের মধ্যে সর্বোচ্চ।







