
দু’বছর পর আবারও কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ শুরু হয়েছে। গীতাপাঠের আয়োজন সনাতন সংস্কৃতি পর্ষদের। সকাল থেকেই ব্রিগেডে হাজার হাজার ভক্তদের ভিড়। বেদ পাঠের পর চলছে গীতা আরতি।
ঢাক, খোল, করতাল নিয়ে নাচ সনাতনীদের। উলু, শাঁখের আওয়াজে মুখরিত ব্রিগেড। অনুষ্ঠানের সভাুপতিত্বে জ্ঞানানন্দজি মহারাজ। বেজে উঠল শঙ্খ, ব্রিগেডে গীতাপাঠে যোগ দিতে কাতারে কাতারে মানুষ, বাংলাদেশ ও নেপাল থেকেও যোগদান। লক্ষাদিক মানুষের পদধ্বনিতে মুখর হয়ে উঠেছে গোটা ময়দান, ছড়িয়ে পড়তে শুরু করেছে এক অলৌকিক ধর্মীয় পরিবেশ।
এই মহাযজ্ঞে উপস্থিত থাকছেন যোগগুরু বাবা রামদেব, বিশিষ্ট সাধক কার্তিক মহারাজ-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই শতাধিক সাধু-সন্ত ও মহন্তগণ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের আধ্যাত্মিক মাহাত্ম্য আরও গভীরতর হয়েছে।
