গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ৫ বছরে কেন্দ্রীয় সরকারি সংস্থায় কর্মচ্যুত লক্ষাধিক!

    ৫ বছরে কেন্দ্রীয় সরকারি সংস্থায় কর্মচ্যুত লক্ষাধিক!

    0
    82
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বেসরকারিকরণের জন্য গত ৫ বছরে চাকরি হারিয়েছেন এক লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি চাকুরে। সম্প্রতি লোকসভায় এমনই তথ্য দিয়েছে কেন্দ্র। গত মঙ্গলবার লোকসভায় তামিলনাড়ুর সিপিএম সাংসদ সচিতানন্থম সংসদে জানতে চেয়েছিলেন, সিপিএসই-র বেসরকারিকরণের ফলে গত পাঁচ বছরে কত মানুষ চাকরিহারা হয়েছেন।
    এরপরই একটি লিখিত জবাবে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল বর্মা জানিয়েছেন, ২০১৯-২০ সাল থেকে ২০২৪-২৫ সাল পর্যন্ত ৯ লক্ষ ২০ হাজার স্থায়ী কর্মীর চাকরি গিয়েছে। কারণ, কেন্দ্রের অধীন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ এবং বেসরকারিকরণ। সিপিএসই হল কেন্দ্রীয় সরকার অধীনস্থ অথবা মালিকানাধীন বিভিন্ন সংস্থা। কোনও সংস্থায় মূলধনের ৫১ শতাংশ বা তার বেশি কেন্দ্রের শেয়ার থাকলে সেটি সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইস। তার জবাবে জানানো হয়েছে, কেন্দ্রের নিয়মিত কর্মচারীর সংখ্যা ২০১৯-২০ সালে ৯.২ লক্ষ থেকে কমে ২০২০-২১ সালে ৮.৬ লক্ষ হয়েছিল। ২০২১-২২ সালে সেটা দাঁড়ায় ৮.৩৯ লক্ষে।
    ২০২৩-২৪ সালে কেন্দ্রের নিয়মিত কর্মচারীর সংখ্যা ছিল ৮.১২ লক্ষ। এই সময়ের মধ্যে তফসিলি জাতি এবং জনজাতি কর্মীদের সংখ্যাও হ্রাস পেয়েছে। কিন্তু অন্যান্য অনগ্রসর শ্রেণির কর্মীচারীর সংখ্যা ১.৯৯ লক্ষ থেকে বেড়ে ২.১৩ লক্ষ হয়েছে।