
শীর্ষ মাওবাদী নেতা ভাস্কর রাওকে খতম করার পর সেই বিজাপুর এলাকাতেই মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকা পাঁচজন মাওবাদী সদস্য খতম হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই নিয়ে গত তিন দিনে ভাস্কর রাও এবং সুধাকর-সহ সাতজন মাওবাী সদস্যের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিজাপর এলাকায় গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির নেতা সুধাকর এবং তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য ভাস্করের। সেখান থেকে আরও দুই মহিলা-সহ পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
