গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ছত্তীসগঢ়ে গুলির লড়াইয়ে মৃত ৫ মাওবাদী 

    ছত্তীসগঢ়ে গুলির লড়াইয়ে মৃত ৫ মাওবাদী 

    0
    109

    ছত্তীসগঢ়ের বস্তারের অবুঝমাড় জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৫ মাওবাদীর। মৃত মাওবাদীদের কাছ থেকে ৫টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে।

     

    গুলির লড়াইয়ের জখম হয়েছেন দুই জওয়ানও। চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। তখনই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে ৫ মাওবাদী নিহত হয়। অন্যদিকে, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের দুই জওয়ান জখম হন। সঙ্গে সঙ্গে তাঁদের কপ্টারে করে রায়পুরে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

     

    কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন, ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদী-মুক্ত হবে দেশ।

    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল