গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National কেরলে বাস-গাড়ির সংঘর্ষে মৃত ৫ এমবিবিএস ছাত্র 

    কেরলে বাস-গাড়ির সংঘর্ষে মৃত ৫ এমবিবিএস ছাত্র 

    0
    200
    ছবি সৌজন্যে : এক্স

    উত্তরপ্রদেশের পর এবার কেরলে বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ এমবিবিএস পড়ুয়ার মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। গুরুতর আহত হয়েছেন ২ জন।

     

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হবু চিকিৎসকদের গাড়িটি মাত্রাছাড়া গতিতে ছুটছিল। সেই কারণেই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে আলাপ্পুঝার ব্যস্ত রাস্তায়। কেরল রাজ্য পরিবহণের দফতরের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শেভ্রোলেট টাভেরা গাড়িটির। সংঘর্ষ অভিঘাত এতটাই ছিল যে গাড়িটি দুমুড়ে মুচড়ে যায়। ভিতরে থাকা সাত হবু ডাক্তারের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি ২ জনকে গ্যাস কাটার দিয়ে গাড়ির বাইরের অংশ কেটে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত পড়ুয়াদের নাম আয়ুষ সাজি, দেভানানথাম, মহম্মদ আব্দুল জাব্বার, পিপি মহম্মদ ইব্রাহিম এবং শ্রীদেব ভালসন। সূত্রের খবর, সাত জনই বন্দনাম মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া।

     

    পুলিশ জানিয়েছে, চার বাসযাত্রী অল্প আহত হয়েছেন দুর্ঘটনার জেরে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত নেমেছে পুলিশ।