গুজরাটে একই পরিবারে বিষ খেয়ে আত্মঘাতী ৫

0
150
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
গুজরাটের আহমেদাবাদে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন একই পরিবারের পাঁচ জন। নিহতদের মধ্যে রয়েছেন বিপুল ভাগেলা, তাঁর স্ত্রী সোনাল, তাঁদের দুই মেয়ে এবং এক ছেলে।
আহমেদাবাদ গ্রামীণের পুলিশ সুপার বলেছেন, বাভলার ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। পুলিশের প্রাথমিক অনুমান চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিলেন তাঁরা, এটাও হতে পারে যে, বাজারে তাঁদের অনেক দেনা হয়েছিল।
যার ফলে ঋণগ্রস্ত হয়ে স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। তবে পুলিশ ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্যে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন।