দিল্লির বেসমেন্টে মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৫

0
163
5 more arrested in Delhi basement death case
5 more arrested in Delhi basement death case
দিল্লির কোচিং সেন্টারে তিন আইএএস পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগেই ধরা পড়েছিলেন কোচিংয়ের ২ জন কর্মচারী।
এর পরে ধরা পড়লেন চার মালিক এবং এক গাড়িচালক। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ৭। পুলিশ জানিয়েছে, যে গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে, ঘটনার দিন তিনিই জমা জলের মধ্যে দিয়ে জোরে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁর থর গাড়ি। তাঁর গাড়ির জন্যই জমা জলে স্রোত তৈরি হয়, যা গিয়ে ধাক্কা দেয় কোচিং সেন্টারের বেসমেন্টের দরজায়। তাতেই দরজা ভেঙে গিয়ে হু হু করে জল ঢুকতে শুরু করে। জানা গেছে, অভিযুক্ত ওই চালকের নাম মনোজ কাঠুরিয়া। ফোর্স গোর্খা চালিয়ে মাত্র ৭০০ মিটার দূরে গেছিলেন তিনি।। ভিডিওয় ধরা পড়েছে তাঁর গাড়ির জন্যই ভাঙল কোচিংয়ের গেট। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকত খুনের মামলা রুজু হয়েছে। অন্যদিকে, দিল্লি ও সংলগ্ন এলাকার ১৮টি নিকাশি খাল পলি জমে পুরোপুরি অকেজো হয়ে আছে বলে অভিযোগ করেছেন উপরাজ্যপাল বিকে সাক্সেনা। তিনি এজন্য সরাসরি আঙুল তুলেছেন দিল্লির আপ সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজের দিকে। এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্টে মন্ত্রী সরাসরি অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, দিল্লির ওই ঘটনা নিয়ে তিন সদস্যের কমিটি গড়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। মৃত তিন পড়ুয়ার পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ বাবদ দেওয়ার কথা ঘোষণা করেছেন উপরাজ্যপাল সাক্সেনা।