উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৫

0
137
ছবি সৌজন্যে : এক্স
আত্মীয়ের জন্মদিন সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ জনের। মৈনপুরী জেলায় ওই পথ দুর্ঘটনায় ৯ বছর এবং ৪ বছরেরে শিশুও রয়েছে। জানা গিয়েছে জিটি রোডের নাগলা তাল গ্রামের কাছে দুপুর সওয়া একটায় দুর্ঘটনা ঘটেছে।
পরিবারের সকলে তাদের আত্মীয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আগ্রা গিয়েছিল। সেখান থেকে কনৌজ জেলার ছিব্রামৌয়ের বাড়িতে ফিরছিলেন তারা। আরও জানা যাচ্ছে, অবিরাম বৃষ্টিপাতের কারণে জিটি রোডে বেশ কিছুটা এলাকায় জল জমে ছিল।
গাড়ি চালানোর সময় আচমকা জল ছিটকে গাড়ির উইন্ড স্ক্রিনে লাগে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে পাশের লেনে ঢুকে পড়তেই উল্টোদিকের লেন দিয়ে আসা একটি ট্রাক এসে সজোরে ওই গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পাঁচজনের।