
বিহারের ভাগলপুরে কানওয়ার যাত্রার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পাঁচ পুণ্যার্থীর। জানা গিয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়ে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
এই ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। আরও খবর ডিজে সহ ওই গাড়িতে ছিলেন ৯ যাত্রী। রাস্তাতেই বিদ্যুতের তারের সংস্পর্শে আসে গাড়িটি। পুকুরে গাড়ি উল্টে গেলে চাপা পড়েই ঘটনাস্থলে মৃত্যু হয় ৫ জনের। জানা গিয়েছে শাহকুণ্ড থেকে মাহাতো সুলতানগঞ্জ যাওয়ার রাস্তাটি সরু ও প্রচুর বৃষ্টির জেরে রাস্তার দুপাশে জল জমে ছিল।
