ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী 

0
48
ছবি সৌজন্যে : এক্স
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৫ পুলিশকর্মীর। রবিবার সকালে ওড়িশার ঝাড়সুগুড়ায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দ্রত গতিতে ছুটে আসা একটি ট্রেলার ধাক্কা মারে কর্তব্যরত পুলিশের প্যাট্রলিং ভ্যানে।
দুর্ঘটনায় তিন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যাচ্ছে ,কাশিরাম ভই, দেবদত্ত সা, নিরঞ্জন কুজুর, লিঙ্গরাজ ধুরুয়া এবং ভক্তবন্ধু মৃধা নামে পাঁচ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।
এই ঘটনায় ট্রেলারের চালককে আটক করেছে পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেলারের চালককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উদ্ধারকাজ খতিয়ে দেখার জন্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ঘটনার বিস্তারিত তদন্ত করেছে পুলিশ।