গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National পাটনাকাণ্ডে সাসপেন্ড হলেন ৫ পুলিশকর্মী

    পাটনাকাণ্ডে সাসপেন্ড হলেন ৫ পুলিশকর্মী

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও পাটনার পারস হাসপাতালের আইসিইউ-তে খুনের বিচারাধীন বন্দিকে ৫ দুষ্কৃতীর খুনের কাণ্ডে সাসপেন্ড করা হয়েছে বিহারের পাঁচ পুলিশকর্মীকে। সাসপেন্ডেড পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন পাটনার শাস্ত্রীনগর থানার এক সাব ইনস্পেক্টর, দু’জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর এবং দু’জন কনস্টেবল।
    গত বৃহস্পতিবার পটনার এক হাসপাতালের ভিতরে প্রবেশ করে আইসিইউতে ভর্তি থাকা রোগীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। যাঁকে খুন করা হয়েছে, তিনিও দুষ্কৃতী। বিহারের বক্সারের বাসিন্দা নিহত চন্দন মিশ্রের বিরুদ্ধে ১২টি খুনের মামলা-সহ ২৪টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে একটি খুনের মামলায় দোষী সাব্যস্তও হন চন্দন। সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।
    পুলিশি নিরাপত্তায় পাটনার এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সেই সময়েই দুষ্কৃতীরা হামলা চালায়। পুলিশি নিরাপত্তা থাকার পরেও কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছিল। পাটনার সেন্ট্রাল-এর পুলিশ সুপার দীক্ষা জানিয়েছেন, বৃহস্পতিবার একটি রি হাসপাতালের ভিতরে আসামিকে খুনের ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য তাঁদের পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।