সেনা আধিকারিকদের বান্ধবীকে গণধর্ষণে যাবজ্জীবন

0
120
ছবি সৌজন্যে : এক্স

সেনার দুই আধিকারিককে বন্দী করে তাঁদের বান্ধবীদের গণধর্ষণ-এর ঘটনায়  ৬ মাসের মধ্যে সাজা শুনিয়েছে  আদালত। ৫ অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে  ইন্দোরের মহৌর জেলা আদালত। পুলিশ সূত্রে খবর, গত বছর সেপ্টেম্বর মাসে মহৌর জাম গেট এলাকার এক পর্যটন  কেন্দ্রে বান্ধবীদের সঙ্গে বেড়াতে যান সেনার দুই আধিকারিক। সেই সময় তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় ৫ দুষ্কৃতী।

টাকা কেড়ে নিয়ে  তাঁদের অপহরণ করা হয় । গাড়ির মধ্যে বসে থাকা দুই মহিলাকে তুলে নিয়ে  গিয়ে  গণধর্ষণ করে ওই পাঁচজন। ৪ জনকে নিজেদের হেফাজতে রেখে ১০ লক্ষ টাকার মুক্তিপণ চাওয়া হয় । মামলা চলাকালীন আদালতের অতিরিক্ত বিচারক আরএস দোহরা জানান, এই ধরণের ঘটনা সমাজে ভয়  ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করে। সাধারণ মানুষের মন থেকে সেই ভয় দূর করার জন্য এই সাজা যুক্তিযুক্ত।