
নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫০ ফুট গভীর খাদে সেনা বাহিনীর গাড়ি পড়ে যাওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে ৫ সেনা জওয়ানের। আরও ৫ জন জওয়ান গুরুতর জখম।
মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চের বালনোই এলাকায়। আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, ১০-১১ জন জওয়ানকে সঙ্গে নিয়ে নীলম সদর দফতর থেকে বালনোইয়ের ঘোরা পোস্টের দিকে যাচ্ছিল ১১ এমএলআই-এর সামরিক গাড়িটি। ওই পোস্টের কাছেই একটি বাঁক ঘুরতে গিয়ে আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।চোখের নিমেষে রাস্তা থেকে প্রায় ৩৫০ ফুট গভীর খাদে পড়ে যায় সামরিক গাড়িটি।
পোস্টের কাছেই দুর্ঘটনাটি ঘটায় প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধার কার্য় শুরু করেন অন্য জওয়ানরা। খাদে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে কুইক রেসপন্স টিম।








