গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National জুবিনের মৃত্যুতে পাঁচ অভিযুক্তকে ১৪ দিনের জেল

    জুবিনের মৃত্যুতে পাঁচ অভিযুক্তকে ১৪ দিনের জেল

    0
    119
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জুবিন গর্গের মৃত্যুর তদন্তে আটক ৫ অভিযুক্তকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে গুয়াহাটির এক আদালত। সিআইডি হেফাজত শেষে নর্থইস্ট-ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মাহান্ত, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, খুড়তুতো ভাই সন্দীপণ গর্গ এবং দুই দেহরক্ষীর জেল হেফাজত হয়েছে।

    সূত্রের খবর, প্রাণহানির আশঙ্কায় তাদের গুয়াহাটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে বাকসা জেলায় একটি জেলে রাখা হয়েছে। পরবর্তীতে ভার্চুয়ালমাধ্যমে তাদের কোর্টে পেশ করা হবে বলেও জানা গিয়েছে।

    তবে আশ্চর্যের বিষয় ১৪ দিন জেল হেফাজতের রায় ঘোষণার পরও পাঁচ অভিযুক্তের কারোর তরফে কোনও ধরনের জামিনের আর্জি জানানো হয়নি।