
ভোটার লিস্টে কারচুপির অভিযোগে বারুইপুর, ময়নার ২ ডব্লউবিসিএস অফিসার সহ ৫ জনকে সাসপেন্ড করে এফআইআরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বারুইপুর পূর্বের ইআরও বা ইলেক্ট্রলার রেজিস্ট্রেশন অফিসার দেবত্তম দত্ত চৌধুরি, অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রলার রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও তথাগত মণ্ডল এবং ময়নার ইলেক্ট্রলার রেজিস্ট্রেশন অফিসার বিল্পব সরকার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রলার রেজিস্ট্রেশন অফিসার সুদীপ্ত দাসকে সাসপেন্ড করা হয়েছে।
২ জন ডব্লুবিসিএস অফিসার সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে যে অর্ডার ইস্যু করা হয়েছে তাতে সাসপেন্ড এবং এফআইআরের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া সুরজিৎ হালদার নামে এক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর হয়েছে। যেভাবে নতুন ভোটারদের অ্যাড করা হয়েছিল, ইতিমধ্যেই সেই গাফিলতি ধরা পড়েছে।
এরপরেই অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন। এমনটাই খবর।






