
মধ্যপ্রদেশের পর এ বার রাজস্থান ১০০ ফুট গভীর কুয়োর পড়ে মৃত্যু হয়েছে পাঁচ বছরের শিশুর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের সিরোহীতে। পুলিশ সূত্রে খবর, বাড়ির কাছেই একটি কুয়ো রয়েছে। বাড়ির বাইরে খলেছিল শিশুটি।
কিছু ক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তার বাবা-মা। প্রতিবেশীরাও খোঁজাখুঁজি করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসনের আধিকারিকরা। উদ্ধারকারী দলও নিয়ে আসা হয়। সন্দেহের বশে কুয়োয় নেমে শিশুটির খোঁজ চালানো হয়।
তখনই তার দেহ উদ্ধার হয় সেখান থেকে। দু’ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানো হয়। শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।








