রাজস্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি, দিল্লিতে তাপপ্রবাহ 

0
263
50 degrees in Rajasthan heat wave in Delhi
50 degrees in Rajasthan heat wave in Delhi
সব রেকর্ড ভেঙে রাজস্থানে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি। অন্যদিকে, আগামী তিন দিন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে  তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
মৌসন ভবন জানিয়েছে, গুজরাটে ৯-১২ দিন তাপপ্রবাহ চলেছে। এই সময় তাপমাত্রা ৪৫-৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। এদিকে, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাবে ৫-৭ দিন তাপপ্রবাহ চলেছে। এই সময় সেখানে তাপমাত্রা ৪৫-৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। তবে হিমাচল প্রদেশ, ছত্তীসগঢ় এবং উত্তরপ্রদেশে ৩০ মে পর্যন্ত তাপপ্রপ্রবাহ চলবে। মধ্যপ্রদেশ এবং জম্মু-কাশ্মীরে এই পরিস্থিতি বজায় থাকবে ২৯ মে পর্যন্ত। এরমধ্যে পরপর দু’দিন রাজস্থানের ফলোদীতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। জয়সলমেরে ভারত-পাক সীমান্তে তাপপ্রবাহের জেরে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জোধপুর পুলিশ লাইনে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে খবর। মরুরাজ্যে গরমের জেরে গত চার দিনে মৃত্যু হয়েছে ৩৩ জনের।অন্যদিকে, বৃষ্টিতে নাজেহাল কেরালাবাসী। ইতিমধ্যে রাজ্যের কোট্টায়াম এবং এরনাকুলাম জেলায় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।পাথানামথিট্টা, আলাপ্পুঝা ও ইদুক্কিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।