গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০ 

    প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০ 

    0
    452
    50 for the pair of Prosenjit Rituparna
    50 for the pair of Prosenjit Rituparna

    বাংলা সিনেমার জনপ্রিয় জুটি অভিনেতা প্রসেনজিৎ ও অভিনেত্রী ঋতুপর্ণা। উত্তম-সুচিত্রার পরে বাংলা ছবির ইতিহাসের সবচেয়ে সফল জুটি বলা হয় তাদের।

    তারা একসঙ্গে অভিনয় করেছেন মায়ার বাঁধন, বাবা কেন চাকর, শ্বশুরবাড়ি জিন্দাবাদ-এর মতো সুপারহিট সিনেমা। শুধু তাই নয়,বানিজ্যিক সিনেমাই শুধু না দুজন মিলে বৈচিত্রময় গল্পের সিনেমাতেও অভিনয় করেছেন।সেই সুত্রে দুজন ভালো বন্ধুও হয়ে উঠেছিলেন। তবে নতুন শতাব্দীর শুরুতেই দূরত্ব তৈরি হয় দুই বন্ধুর সম্পর্কে মাঝে। জানা যায়, ঋতুপর্ণার  কথায় নাকি মর্মাহত হয়েছিলেন বুম্বাদা। দুই তারকার ইগোই বাধা হয়ে দাঁড়ায় বন্ধুত্বের মাঝে।তবে দুজনের মধ্যে সেই বরফ গলেছে।বাংলা ছবির স্বার্থে শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে ফিরেছিল এই জুটি। ২০০১ সালে মুক্তি পাওয়া শ্বশুরবাড়ি জিন্দাবাদ-এর পর প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৪৮তম ছবি প্রাক্তন। তারপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের,দৃষ্টিকোণ।অন্যদিকে এই জুটির ম্যাজিক যে আজও অটুট তা প্রমাণিত। এবার পর্দায় ৫০তম বার একসঙ্গে ঋতু-প্রসেনজিৎ। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অযোগ্য ছবিতে জুটি বাঁধছেন দুজনে। ছবির নতুন পোস্টার সামনে এসেছে একদিন আগে।সিনেমার  পোস্টারে কর্পোরেট লুকে রক্তিম অর্থাৎ প্রসেনজিৎ, শার্টের উপর ব্লেজার চাপানো।শাড়ি-সিঁদুরে গৃহবধূর বেশে ধরা দিয়েছেন কৌশিকের পর্ণা অর্থাৎ ঋতুপর্ণা।দুজনের চোখের চাহনি রহস্যমাখা।বলা হচ্ছে সম্পর্কের টানাপোড়নে কৌশিকের ছবিতে বরাবর প্রাধান্য পেয়েছে,এই ছবিতেও তার অন্যথা হবে না। উল্লেখ্য ২০১৮ সালে মুক্তি পেয়েছিল,দৃষ্টিকোণ। এরপর কেটেছে প্রায় ৫ বছর। লম্বা অপেক্ষার পর প্রসেনজিৎ-ঋতুপর্ণার হাফ সেঞ্চুরি,অযোগ্য।