
কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আন্দোলন করার জন্য যে ৩২৭ জন বিদেশি পড়ুয়ার এফ-১ ভিসা খারিজ করেছে আমেরিকা তার ৫০ শতাংই ভারতীয় পড়ুয়া। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই দাবি করেছেন।
তিনি লিখেছেন, ভিসা বাতিলের কারণগুলি অস্পষ্ট এবং অস্বচ্ছ। তাই এটি ভারতীয়দের কাছে উদ্বেগ এবং আশঙ্কার বিষয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কেন চুপ রয়েছে, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বিদেশমন্ত্রী জয়শঙ্কর এ বিষয়ে মার্কিন বিদেশসচিব মার্ক রুবিয়োর সঙ্গে আলোচনা করবেন কিনা, সেই প্রশ্নও করেছেন জয়রাম রমেশ। শুধু ভিসা বাতিলই নয়। ওই ৩২৭ জন পড়ুয়াকে রাষ্ট্রদ্রোহী তকমা দিয়েছে মার্কিন প্রশাসন। ফলে তাঁরা আর কখনও আমেরিকায় যেতে পারবেন না।
