গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Malda হবিবপুরে মরেও ‘জীবিত ৫০ ভোটার

    হবিবপুরে মরেও ‘জীবিত ৫০ ভোটার

    0
    180
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মরেও ভোটার তালিকায় জীবিত ৫০ জন ভোটার। মালদার হবিবপুরের বলডাঙা গ্রামের ১৬৯ নম্বর বুথে অদ্ভুতুড়ে কাণ্ড। মৃত ভোটারদের ভোট কারা দিচ্ছে, প্রশ্ন তুলেছেন স্থানীয়রাই।

    কেন নতুন ভোটার লিস্টে এখনও মৃতদের নাম রয়ে গিয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। স্থানীয়দের দাবি এদের কেউ কেউ ২ থেকে ৩ বছর আগেই মারা গিয়েছেন, তাও নতুন ভোটার তালিকায় নাম রয়ে গিয়েছে। শুধুমাত্র ভোট লুঠ করবে বলেই ভোটার তালিকায় বিশেষ সংশোধন চাইছে না তৃণমূল।

    আক্রমণ করেছেন হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। তৃণমূলের পাল্টা অভিযোগ প্রকৃত ভোটারদের নাম বাদ দিতেই এসআইআর করতে চাইছে বিজেপি।