গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home West Medinipur ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি, কমিটির সঙ্গে বৈঠকে দেব

    ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি, কমিটির সঙ্গে বৈঠকে দেব

    0
    294
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই ঘোষণার পরেই রবিবার প্রথমবার বৈঠক করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের সাব কমিটি।

    বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা সাংসদ দেব, সেচমন্ত্রী মানস ভুঁইয়া সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। অভিনেতা দেব বলেছেন এতবড় প্রজেক্ট বাস্তবায়নে অনেক বাধা আসতে পারে। সেগুলোকে কাটিয়ে উঠে কিভাবে প্রকল্পের কাজ শুরু করা যায় তার জন্যই বৈঠকে বসেছিল সাব কমিটি। যারা আন্দোলন করছেন তাদেরকেও বোঝানো হবে। বুধবার রাজ্য বাজেট ঘোষণার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন প্রতিবছর বর্ষায় হাওড়া, হুগলি, মেদিনীপুর ভেসে যায়। বারবার কেন্দ্রকে বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি।

    তাই রাজ্য সরকারই নিজে উদ্যোগ নিয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে দেড় হাজার কোটি টাকা প্রয়োজন। বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে ৩৪০ কোটি টাকা খরচও হয়ে গিয়েছে।