৫০০ গোল, ইতিহাস গড়ার পথে কেইন

0
81
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

হ্যারি কেইন,বায়ার্ন মিউনিখের জার্সিতে ক্রমেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন।প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছেন আরও ভয়ঙ্কর।

শেষ ভার্ডার ব্রেমেনের বিপক্ষে জোড়া গোল করে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি।কেইনের ছন্দময় এই যাত্রায় নতুন করে আলোচনায় উঠেছে, বুন্ডেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে পারবেন কেইন? জার্মানির শীর্ষ লিগে ব্রেমেনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পথে দুটি গোল করেন কেইন। তিন মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন ইংলিশ ফরোয়ার্ড। সেই সঙ্গে পেশাদার ফুটবলে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ৫০০ ক্যারিয়ার গোলের অসামান্য কীর্তি গড়েন কেইন।চলতি সিজনে বুন্ডেসলিগায় তার মোট গোল হলো ২২ ম্যাচে ২৬টি। আসরে এখনও বাকি আছে ১২টি ম্যাচ।

যেভাবে এগিয়ে যাচ্ছেন এবং যেভাবে ফিটনেস ধরে রেখেছেন তিনি, মূলত সেই কারণেই নতুন করে আলোচনা শুরু হয়েছে, এবারই হয়তো রবের্ত লেভানদোভস্কির ৩৪ ম্যাচের বুন্ডেসলিগা সিজনের সর্বোচ্চ গোলের,৪১,রেকর্ড ভেঙে দেবেন কেইন।