রাশিয়ার তেলের জন্য ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক?

0
73
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিল অনুমোদন করেছেন, যার আওতায় রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করা যেতে পারে।

বিলটি পাস হলে, আমেরিকা কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে সেই দেশগুলোর ওপর যারা রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ব্যাপক দ্বিপক্ষীয় সংশোধিত বিধি-নিষেধ বিল অনুমোদন করেছেন। যেখানে রাশিয়া এবং তার বাণিজ্য অংশীদারদের, বিশেষ করে ভারতের ওপরও প্রযোজ্য হবে। বিলটি ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর উদ্দেশ্যে প্রণীত হয়েছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্প প্রস্তাবিত এই বিলটি অনুমোদন করেছেন। ফলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপরও বিধি-নিষেধ বাড়াবে, বিশেষ করে যারা রাশিয়ান তেল কিনছে।

গ্রাহাম বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিভিন্ন বিষয়ে একটি ফলপ্রসূ বৈঠকের পর তিনি দ্বিপক্ষীয় রাশিয়া ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিল অনুমোদন করেছেন। ভারত, চীন ও ব্রাজিল এই প্রস্তাবিত বিলের আওতায় বিশেষ নজরে আসতে পারে। প্রস্তাবিত আইন, রাষ্ট্রপতিকে যেসব দেশ বা ব্যক্তি রাশিয়ার পক্ষে কাজ করছে বা ইউক্রেন যুদ্ধ শেষ করতে বাধা দিচ্ছে, তাদের ওপর বিধি-নিষেধ আরোপের ক্ষমতা দেবে।