মহারাষ্ট্রে ১২ ঘণ্টা ট্র্যাফিকে আটকে ৫০০ পড়ুয়া

0
88
ছবি সৌজন্যে : এক্স
দিল্লি-কলকাতা হাইওয়ের জ্যামের পর এবার খাবার, জল ছাড়াই ১২ ঘণ্টা মুম্বই-আমেদাবাদ জাতীয় সড়কে যানজটে আটকে একাধিক স্কুল কলেজের গাড়ি। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে থেকে বুধবার ভোর পর্যন্ত ছিল এই যানজট।
মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ের কাছে মুম্বই-আহমেদাবাদ উপরে এই যানজট তৈরি হয়। জানা গিয়েছে, স্থানীয় একটি স্কুলের বাস পিকনিক থেকে ফিরছিল। এছাড়াও অন্যান্য স্কুলের ১২ থেকে ১৫টি বাস মিলিয়ে মোট ৫০০ স্কুল পড়ুয়া এবং বেশ কিছু কলেজ পড়ুয়াও এই যানজটে আটকে পড়েছিল। ভাসাইয়ের ডেপুটি কমিশনার ট্রাফিক পূর্ণিমা চৌগুলি জানিয়েছেন, থানেতে ঘোড়বন্দর হাইওয়েতে বেশ কয়েক জায়গায় মেরামতির কাজের জন্যে কয়েকটি ভারী যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়।
সেই কারণেই মুম্বই-আমেদাবাদ রুটে অতিরিক্ত যানবাহনের চাপ ছিল। বুধবার সকাল পর্যন্ত যানজট অনেকটাই কমেছে বলে জানানো হয়েছে।