
শুধুমাত্র মহারাষ্ট্রেই পাঁচ হাজার পাকিস্তানিকে চিহ্নিত করা হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, প্রাথমিক ভাবে ২৫০ জন পাক নাগরিককে চিহ্নিত করে ফেরত পাঠানোর ব্যবস্থা করে হয়েছে। তবে পাঁচ হাজারের যে তথ্য পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে ১০৭ জনের কোনও হদিস মিলছে না বলে প্রশাসন সূত্রে খবর।
আরও খবর এমন ৩৪ জনকে চিহ্নিত করা হয়েছে যাঁদের কোনও বৈধ নথি নেই। সবথেকে বেশি পাকিস্তানির সন্ধান পাওয়া গিয়েছে নাগপুরে। ওই শহরে প্রায় ২ হাজার ৪৫৮ জন পাকিস্তানি রয়েছে। তার মধ্যে ২৫ জনের কোনও হদি নেই। তার পরই রয়েছে ঠাণে। সেখানে ১ হাজার ১০৬ জন পাক নাগরিককে চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারের তথ্য বলছে, বিভিন্ন ধরনের ভিসা নিয়ে রাজ্যে রয়েছেন এমন পাক নাগরিকদের চিহ্নিতকরণের কাজ চলছে।
তার মধ্যে কারও দীর্ঘমেয়াদি ভিসা রয়েছে, কেউ বছর বছর ভিসার পুনর্নবীকরণ করাচ্ছেন, কেউ আবার নাগরিকত্বের আবেদন করেছেন, যাঁরা ভারতীয় নাগরিককে বিয়ে করেছে, সেই তালিকায় এমন অনেকেই রয়েছেন যাঁদের চিহ্নিত করা হয়েছে।






