গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National রোজগার মেলায় ৫১ হাজার সরকারি চাকরির নিয়োগ

    রোজগার মেলায় ৫১ হাজার সরকারি চাকরির নিয়োগ

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স

    দেশের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে ফের বড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার। রোজগার মেলা’র ১৯তম সংস্করণে দেশের ৫১ হাজারেরও বেশি নির্বাচিত প্রার্থীর হাতে কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়োগের লক্ষ্যে এই বিপুল সংখ্যক নিয়োগপত্র বিতরণ করা হয়েছে। গোটা দেশের ৪৭টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পালিত হয়েছে। নতুন চাকরিপ্রার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারত গড়ার যাত্রাকে ত্বরান্বিত করতে ভারতের যুবসমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন সুযোগের মাধ্যমে যুবশক্তির ক্ষমতায়নই আমাদের সরকারের মূল অঙ্গীকার। কেন্দ্রের এই ধারাবাহিক উদ্যোগে এখনও পর্যন্ত ১৮টি সংস্করণের মাধ্যমে প্রায় ১২ লক্ষ চাকরিপ্রার্থীর কর্মসংস্থান হয়েছে। প্রধানমন্ত্রী নিজের সাম্প্রতিক পাঁচ দেশ সফরের প্রসঙ্গ টেনে বলেছেন, এই বিদেশ সফর ভারতের যুবকদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের দুয়ার খুলে দেবে।

    নেদারল্যান্ডসের সঙ্গে সেমিকন্ডাক্টর, জল ও কৃষি নিয়ে আলোচনা এবং টাটা গোষ্ঠীর সঙ্গে ডাচ কোম্পানি এএসএমএল-এর চুক্তি ভারতের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি সুইডেন ও সংযুক্ত আরব আমিরশাহিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুপারকম্পিউটিং, নরওয়েতে গ্রিন টেকনোলজি এবং ইতালির সঙ্গে প্রতিরক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি সংক্রান্ত চুক্তিগুলি ভারতের সাপ্লাই চেন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই আন্তর্জাতিক চুক্তিগুলি সরাসরি দেশের যুবকদের ভাগ্য ফেরাতে সাহায্য করবে।