
মনরেগা নিয়ে সংসদে সুর আরও চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার একযোগে সংসদ চত্বরে প্রাপ্য মেটানোর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা।
শুক্রবার সংসদের মকরদ্বারের সামনে একযোগে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা বিক্ষোভ দেখিয়েছেন। হাতে ছিল ৫২ হাজার কোটি টাকা লেখা বকেয়া পোস্টার। এদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবারও সংসদের বাইরে পশ্চিমবঙ্গের ২ লক্ষ কোটি টাকা বকেয়ার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে তৃণমূল সাংসদদের।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে প্ল্যাকার্ড হাতে সংসদ চত্বরের বাইরে মকর দ্বারে মিছিল করেছেন তৃণমূল সাংসদরা। বাংলার ২ লাখ কোটি বকেয়া মেটানোর দাবিতে স্লোগান দিয়েছেন তাঁরা। পাশাপাশি আবাস, ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানোর দাবি তুলেছেন বিক্ষোভকারী সাংসদরা। একইসঙ্গে জলজীবন মিশনের টাকাও বকেয়া মেটানোর দাবি তুলেছেন তাঁরা।








