৫৬ জন ভারতীয় পর্যটককে ‘হেনস্থা’ জর্জিয়ায়

0
77
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জল নেই, খাবার নেই। নেই শৌচালয়ে যাওয়ার অনুমতিও। হাড়কাঁপানো ঠাণ্ডায় এমন ভাবেই পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বসিয়ে রাখা হয়েছে ৫৬ জন ভারতীয় পর্যটককে। সম্প্রতি নাকি এমনটাই ঘটেছে জর্জিয়া ও আর্মেনিয়ার সীমান্তে।
অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জর্জিয়ায় ঢোকার সময় দীর্ঘ ক্ষণ ধরে হেনস্থা করা হয়েছে এক দল ভারতীয় পর্যটককে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন ধ্রুবী প্যাটেল নামে এক যুবতী। আরও একদল ভারতীয় পর্যটকের সঙ্গে জর্জিয়ায় যাচ্ছিলেন ধ্রুবী। যুবতীর দাবি, তাঁদের সকলের কাছে বৈধ ই-ভিসা ছিল। অন্যান্য প্রয়োজনীয় নথিও ছিল।
কিন্তু সাদাখলো সীমান্ত দিয়ে আর্মেনিয়া থেকে জর্জিয়ায় প্রবেশের সময় তাঁদের পথ আটকান আধিকারিকেরা। হেনস্থা ও অপমানের পাশাপাশি তাঁদেরকে কনকনে ঠাণ্ডায় দীর্ঘ ক্ষণ ফুটপাতে বসিয়ে রাখা হয়। পাঁচ ঘণ্টা ধরে পানীয় জল কিংবা খাবার জোটেনি কারও। কাছাকাছি কোনও শৌচালয়ও ছিল না।