
ফক্স নিউজের এক জরিপ অনুযায়ী, ৫৬ শতাংশেরও অধিকাংশ ভোটার মনে করেন, ট্রাম্প প্রশাসন সরকার পরিচালনায় দক্ষ ছিল না। জরিপ অনুযায়ী প্রতি ১০ জন রিপাবলিকানের মধ্যে ২ জন এই মতের সঙ্গে একমত।
অন্যদিকে, স্বতন্ত্রদের মধ্যে প্রতি ১০ জনে ৭ জন এবং ডেমোক্র্যাটদের মধ্যে প্রতি ১০ জনে ৯ জন একই মত পোষণ করেন।এ ছাড়া, নন-ম্যাগা রিপাবলিকানদের মধ্যে প্রতি ১০ জনে ৪ জনও এই মতের পক্ষে রয়েছেন।সার্বিকভাবে, ৪৩ শতাংশ মানুষের মতে, হোয়াইট হাউস সরকার পরিচালনায় দক্ষতা দেখিয়েছে।এই ধরনের পরিসংখ্যানকে অস্বাভাবিক বলা যায় না। ডোনাল্ড ট্রাম্প-এর এই মূল্যায়ন ২০১৫ সালে বারাক ওবামা প্রশাসনের মূল্যায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যখন সর্বোচ্চ ৪৪ শতাংশ মানুষ সরকারকে দক্ষ বলেছিল।একইভাবে, জো বাইডেন প্রশাসনের সাম্প্রতিক মূল্যায়নের সঙ্গেও এটি মিলে যায়, ২০২২ সালে ৩৮ শতাংশ এটিকে দক্ষ বলেছিল, যেটি ২০২১ সালের ৫১ শতাংশ থেকে কম।রিপাবলিকান জরিপকারী ড্যারন বলেছেন, এটি হোয়াইট হাউসের জন্য খুব সান্ত্বনাদায়ক নাও হতে পারে, তবে ভোটারদের মধ্যে সব প্রেসিডেন্টের প্রতিই কঠোর হওয়ার একটি প্রবণতা দেখা যায়।
তিনি আরো বলেছেন,এই পরিসংখ্যান দেখায়, একজন রাষ্ট্রপতির জন্য স্বতন্ত্র ভোটার এবং নিজ দলের সমর্থকদের কাছ থেকেও সমর্থন পাওয়া কতটা কঠিন।অভিবাসন ইস্যুতে ৪৬ শতাংশ সমর্থন এবং ৫৪ শতাংশ অসমর্থন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।









