গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিহারে জেডিইউ-র প্রথম তালিকায় ৫৭ প্রার্থী

    বিহারে জেডিইউ-র প্রথম তালিকায় ৫৭ প্রার্থী

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারে প্রথম দফায় প্রার্থিতালিকা প্রকাশ করেছে নীতীশ কুমারের দল জেডিইউ। ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তার মধ্যে চারটি আসনের দাবি করেছিলেন চিরাগ  পাসোয়ান। তবে, চিরাগের দাবি না মেনেই ওই চার আসন সহ প্রার্থী ঘোষণা করেছে জেডিইউ।
    যাতে করে ভোটের আগেই বিহারে এনডিএ-র ফাটল স্পষ্ট। শরিক দলগুলির মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে। এ দিন নাম ঘোষণা হওয়া উল্লেখযোগ্য জেডিইউ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিদ্যাসাগর নিষাদ, রত্নেশ সদা, ধুমল সিং, বিজয় কুমার চৌধুরি প্রমুখ।  বিহারের ২৪৩ আসন বিশিষ্ট বিধানসভায় এনডিএ জোটের আসন বন্টন চূড়ান্ত হয়েছে। বিজেপি ও জেডিইউ উভয়েই ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে — যা এই প্রথমবার, দুই সহযোগী দল সমান সংখ্যক আসনে লড়ছে।
    চিরাগ পাসওয়ানের এলজেপি পেয়েছে ২৯টি আসন, উপেন্দ্র কুশওহা-র নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোক মোর্চা-আরএলএম এবং জিতন রাম মাঝির হাম-সেক্যুলার পেয়েছে ৬টি করে আসন। এই সমতা বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, কারণ অতীতে জেডিইউ সাধারণত বেশি আসনে লড়াই করত বিজেপির তুলনায়।