গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বদ্রীনাথে বরফের স্তূপে আটকে ৫৭ শ্রমিক

    বদ্রীনাথে বরফের স্তূপে আটকে ৫৭ শ্রমিক

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    প্রবল তুষারধস আটকে পড়েছেন অন্তত ৫৭ জন শ্রমিক। জানা গিয়েছে শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ এলাকায় কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই ধস নামে। সেখানেই আটকে পড়েন সকলে। ভারত-চিন সীমান্তের কাছে মানা গ্রামে তুষারধসের কারণে আটকে পড়েন অন্তত ৫৭ জন শ্রমিক। ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

    এখনও পর্যন্ত ১০ জন শ্রমিককে ধ্বংসস্তূপের পর নীচ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় মানা গ্রামে আচমকাই তুষারধস নামে। সেই সময় ওই গ্রামের রাস্তায় কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। তুষারধসের কারণে আটকে পড়েন তাঁরা। একই সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, বর্ডার রোডস অর্গাাইজেশনের (বিআরও) সদস্যেরা।

    বিআরও-র এক ইঞ্জিনিয়ার সিআর মীনা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে বিআরও-র একটি ক্যাম্পের কাছে। ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। তিন থেকে চারটি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তবে আবহাওয়া প্রতিকূল হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।