
ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হতে চলেছে পঞ্চম শতাব্দীর স্টাইলে তৈরি ঐতিহ্যবাহী নির্মিত একটি জাহাজ। সরকারি বিবৃতি এবং ভিডিও পোস্ট করে জানিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।
অজন্তা গুহা থেকে প্রাপ্ত একটি প্রাচীন ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এই জাহাজটি নির্মাণ করেছেন কেরালার কারিগররা। বুধবার কর্নাটকের কারওয়ার নৌঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে ওই জাহাজটিকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করবেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
দড়ি, কাঠ দিয়ে এই জাহাজটি নির্মাণ করেছে বাবু শঙ্করন। সম্পূর্ণরূপে ঐতিহ্যবাহী পদ্ধতি এবং প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে নির্মিত, জাহাজটিতে হাজার হাতে সেলাই করা জয়েন্ট বর্গাকার পাল এবং কাঠের স্টিয়ারং ওয়ার্স রয়েছে- যা আধুনিক নৌযান থেকে আলাদা।








