
সল্টলেকের সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি কর্মীর অপহরণের ঘটনায় গ্রেফতার ৬। পেশায় জমির ব্রোকার অঙ্কন সাহা-র বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
টাকা ফেরত না পাওয়ায় অভিযুক্ত প্রসেনজিৎ ঘোষ-সহ ৬ জন তাকে অপহরণের পরিকল্পনা করে। নদিয়া থেকে স্করপিও গাড়ি ভাড়া করে সেক্টর ফাইভে আসে তারা। পার্কিং থেকে বাইক বের করার সময় জোরজবরদস্তি মঙ্গলবার বিকালে অঙ্কন সাহাকে গাড়িতে তোলা হয়, দাবি পুলিশের।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর শনাক্ত করে পুলিশ। নদিয়ার হরিণঘাটায় গাড়িটি আটক করা হয়। অপহৃতকে উদ্ধার করা হয়।
