গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Hooghly পুলিশকর্মীদের ‘সিঁদুর’, থানায় ৬ বিজেপি কর্মী

    পুলিশকর্মীদের ‘সিঁদুর’, থানায় ৬ বিজেপি কর্মী

    0
    275
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চুচঁড়ায় পুলিশ কর্মীদের মাথায় সিঁদুর পরানোর ঘটনায় পাঁচ মহিলা এবং একজন পুরুষ বিজেপি কর্মীকে নোটিশ পাঠিয়ে থানায় তলব করছে চুঁচুড়া পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশকে কাজে বাধা দেওয়া।
    বিক্ষোভ চলাকালীন কর্মরত পুলিশ কর্মীদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে সিঁদুর মাখানো-সহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশি তলবের পর মঙ্গলবার থানায় হাজির দেন অভিযুক্ত বিজেপি কর্মীরা। হাজিরা দিতে গিয়ে তাঁরা বলেছেন, তাঁদের এই পুলিশি তলব ঘটনাটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আইনে পথে এর মোকাবিলা করবেন তাঁরা।
    আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই পদক্ষেপ নেবেন। সিঁদুর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও পারদ চড়ছে।