
চিলাপাতার রিসট, দিঘার হোটেলে তল্লাশি, ৭ দিন পরেও খোঁজ নেই প্রোমোটার পেটানো সল্টলেকের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী।
বৃহস্পতিবার রাতে অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজে দিঘার ৪টি হোটেলে হানা দেয় পুলিশের তদন্তকারী দল। কিন্তু তার আগেই দিঘা ছেড়ে বেরিয়ে গিয়েছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। এর আগে আলিপুরদুয়ারের চিলাপাতা রিসর্টে হানা দিয়েছিল তদন্তকারী অফিসাররা। তোলাবাজি, প্রোমোটার পেটানোয় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজ ৭ দিন পরেও পায়নি পুলিশ। কিভাবে পুলিশের পৌঁছনোর খবর কাউন্সিলরের কাছে পৌঁছে যাচ্ছে তা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন আক্রান্ত প্রোমোটার কিশোর হালদার। বিষয়টি নিয়ে তৃণমূলের কুণাল ঘোষ বলেছেন আইন আইনের পথে চলবে।
এব্যাপারের দলের কোনও বক্তব্য নেই। তৃণমূলের আমলে কাউন্সিলরই তো রাজা। এলাকার প্রোমোটিং হবে আর কাউন্সিলর টাকা পাবে না এটা হয় নাকি। এটিকে তৃণমূলের কর্মসূচি বলে কটাক্ষ করেছেন শমীক ভট্টাচার্য।






