রাজস্থানে ট্রেলার-টেম্পো সংঘর্ষে মৃত ৬, আহত ১৪

0
121
ছবি সৌজন্যে : এক্স
রাজস্থানের ১২৫ নং জাতীয় সড়কের যোধপুর-বালাসোর অংশে রবিবার শস্যবোঝাই একটি ট্রেলারের সঙ্গে তীর্থযাত্রী বহনকারী একটি টেম্পোর সংঘর্ষে মৃত কমপক্ষে ৬ , আহত ১৪ জন।
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। বালাসোরের এসএইচও মুলসিং ভাটি জানিয়েছেন, গুজরাটের বনসকান্থা এবং ধানসুরা অঞ্চল থেকে প্রায় ২০ জন তীর্থযাত্রীকে নিয়ে রামদেওরা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রেলার আঘাত করে।
ঘটনাস্থলেই তিনজন নারীর মৃত্যু হয়। তাদের মৃতদেহ বালাসোর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ১৪ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের যোধপুরের এমডিএম হাসপাতালে রেফার করা হয়। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।