গুজরাটে রোপওয়ে ছিঁড়ে মৃত ৬, রাজস্থানে ধসে ২

0
121
ছবি সৌজন্যে : এক্স
গুজরাটের শক্তিপীঠ পাভাগড়ে ভয়ংকর দুর্ঘটনা। রোপওয়ে ছিঁড়ে মৃত্যু হয়েছে ৬ জনের।শনিবার গুজরাটের পাভাগড়ের বিখ্যাত তীর্থস্থান শক্তিপীঠে। যেখানে একটি মালবাহী রোপ ওয়ে দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
প্রাথমিক সূত্র অনুযায়ী, রোপওয়ের দড়ি ছিঁড়ে রোপওয়ে নিচে পড়ে একেবারে চুরমার হয়ে গিয়েছে। যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ মালবাহী রোপ ওয়ের মধ্যে ছিলেন দুই লিফটম্যান, দুই শ্রমিক-সহ আরও দুজন। ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাললের বিধায়ক জয়দ্রথ সিং পারমার। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। এদিকে, জয়পুরের সুবাস চৌক এলাকার রামকুমার ধাওয়াই স্ট্রিটের কাছে গভীর রাতে ভেঙে পড়ল এক পুরনো চারতলা বাড়ি।
ঘটনায় প্রাণ হারালেন দু’জন, গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। শেষ কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে আলগা হয়েছে মাটি। এর জেরে পুরনো বাড়িগুলি ক্ষতিগ্রস্থ হয়। চুনাপাথরের গাঁথনি আলগা হয়ে শেষ পর্যন্ত ধসে পড়ে।