গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National উত্তর প্রদেশের উন্নাও-এ বাস উল্টে মৃত ৬

    উত্তর প্রদেশের উন্নাও-এ বাস উল্টে মৃত ৬

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তর প্রদেশের উন্নাও-এ যাত্রীবোঝাই বাস উল্টে মৃত্যু হয়েছে ৬ জন যাত্রীর। এছাড়াও আরও ১০ জন কমবেশি আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন সাব-ইন্সপেক্টর এবং একজন কয়েদিও রয়েছে।
    নিহত সাব-ইন্সপেক্টর রামচন্দ্র, কয়েদি ছত্রপালের সঙ্গে বিহারের সিওয়ান থেকে দিল্লি গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরছিলেন। গুরুতর আহতদের লখনউ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি আওরাস থানা এলাকার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ২৬২ কিলোমিটার পয়েন্টে ঘটেছে। উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানির ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন।