
মঙ্গলবার সাতসকালে উত্তরপ্রদেশের হাতরাসে যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত কমপক্ষে ছয় এবং গুরুতর জখম আরও নয়। ঘটনাটি ঘটেছে সাদাবাদ থানা এলাকার ১৪১ নম্বর মাইলস্টোনের।
একটি দ্রুতগামী ইকো ভ্যান আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ডবল ডেকার বাসকে সজোরে ধাক্কা মারে। যার জেরেই ঘটে দুর্ঘটনা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে ছজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আগ্রায় পাঠানো হয়েছে।







