
মুম্বইয়ের মেরিন ড্রাইভ এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মেরিন ড্রাইভে একটি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনায় এক বৃদ্ধ, এক যুবক এবং এক তরুণীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুটারটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। শহরে বেপরোয়া গাড়ি চালানোর ফলে এই ধরনের দুর্ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে, বিহারের সারণ জেলায় গাড়ি-টেম্পোর সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। গুরুতর জখম হয়েছেন ৫। রবিবার রাতে দিঘওয়ারা থানা এলাকার সাইদপুর গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই এক মহিলা-সহ তিন জন মারা যান। টেম্পোর যাত্রীরা দিঘওয়ারার মানোপুর গ্রামে শিবকথা অনুষ্ঠান যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন।






