
জাল্লিকাট্টু প্রতিযোগিতায় তামিলনাড়ুতে একদিনে ৬ জনের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে।আহত কয়েকশো। শুধু তাই নয়, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দু’টি ষাঁড়েরও মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, মাদুরাইয়ের আলাঙ্গানাল্লুরে প্রতিযোগিতার সময় ষাঁড়ের গুঁতোয় আহত হন এক দর্শক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিবগঙ্গায় মৃত্যু হয়েছে এক দর্শক, ষাঁড়ের মালিক এবং একটি ষাঁড়ের মৃত্যু হয়েছে।অন্যদিকে, কারুরে এক দর্শক ষাঁড়ের গুঁতোয় বুকে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এছাড়াও পৃথক পৃথক ঘটনায় পুডুকোট্টাই-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। ১৬ জানুয়ারি কান্নুম পোঙ্গল দিবস উপলক্ষে মাদুরাইয়ে জাল্লাকাট্টু পালিত হয়। সেই প্রতিযোগিতা দেখতে এসে ৭০ জন দর্শক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
তাদের মধ্যে কয়েকজনের আবস্থা আশঙ্কাজনক।পুডুকোট্টাই জেলায় এই প্রতিযোগিতা চলাকালীন প্রতিযোগী-সহ দশ জনেরও বেশি আহত হয়েছেন। এদিকে, ওই জেলারই আরও এক প্রান্তে ১৯ জন আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।









