অক্টোবরেই নিয়োগ ৬ উপাচার্যের!

0
119
ছবি সৌজন্যে : ফাইল
সুপ্রিম কোর্টের নির্দেশের ২১ দিনের মাথায় উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। সূত্রের খবর, সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শীঘ্রই দেওয়া হবে ৬ উপাচার্য্যের নিয়োগপত্র।
সোমবার বিকেল ৫টার পর রাজভবনে ছয় উপাচার্যের সঙ্গে বৈঠক শুরু হয়। মিনিট কুড়ির এই বৈঠকে রাজ্যপাল মূলত বিশ্ববিদ্যালয়গুলির স্বাধিকার, পঠন-পাঠন নিয়ে আলোচনা করেন বলে উপাচার্যেরা জানালেন বৈঠকের পর। বৈঠক শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হবু উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, আচার্য সঙ্গে এ দিনের আলোচনা মূলত সৌজন্যমূলক। তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন, শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে দেখার কথা। ছ’জন উপাচার্য পদপ্রার্থী ছিলেন তাঁদের প্রত্যেককে নিজের পরিচয়ও জানাতে বলেন তিনি।
বিকাশ ভবন সূত্রের খবর, এ দিনের বৈঠক যথেষ্ট ভাল হয়েছে। ২৯ থেকে ৩১ অক্টোবর এর মধ্যে রাজভবন ফাইল পাঠাবে বলে তারা আশাবাদী।