
বেহালার পর্ণশ্রীতে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ-র নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হওয়া ৬ জনের জামিন হয়েছে।
আর এরই মধ্যে সোমবার সন্ধ্যায় পর্ণশ্রী থানায় অন্তর্গত এয়ারপোর্টের কাছে নির্বাচন কার্যালয়ে বেহালায় পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল যে করেই হোক কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলতে চাইছে। এবং সেইভাবেই দলের কর্মীদের প্ররোচিত করা হচ্ছে একইসঙ্গে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে যে ভাষা প্রয়োগ করছেন, তা নিয়েও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।
তাঁর কথায়, এটি বাঙালি অস্মিতা এবং সংস্কৃতির পরিপন্থী।




