গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে আহত ৬

    তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে আহত ৬

    0
    53
    ছবি সৌজন্যে : এক্স
    তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। শনিবার ভোররাতে ইয়াদাদরি ভুবনাগিরি জেলার চৌতুপ্পালের এলাকায় অবস্থিত একটি ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
    ঘটনায় কমপক্ষে আহত ৬। জানা যাচ্ছে, হঠাৎ করেই কারখানার দুটি চুল্লি বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন।
    পুলিশ সূত্রে খবর , দুর্ঘটনার সময়ে কারখানায় দুই নিরাপত্তারক্ষী-সহ মোট ১১ জন কর্মচারী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছয় জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। ঠিক কি কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ।