গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দিল্লিতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় আহত ৬

    দিল্লিতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় আহত ৬

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লিতে ভয়ংকর বিমান দুর্ঘটনা। টেক অফের সময় ইঞ্জিন বিপর্যয়ের শিকার সুইজ এয়ারের একটি উড়ান।
    এর জেরে প্রায় সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন লেগে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিল্লি বিমানবন্দরে। শনিবার রাতে বিমানটির দিল্লি থেকে সুইৎজারল্যান্ডের জুরিখের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। রাত ১টা ৮মিনিট নাগাদ টেক অফের কয়েক সেকেন্ড আগেই আচমকা বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপরই তাতে আগুন লেগে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি টেক অফ বাতিল করেন পাইলট।
    যাত্রীদের বিমান থেকে নামিয়ে নিরাপদে সরিয়ে নিয়ে যান বিমানকর্মীরা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে বিমান সংস্থার তরফে।